০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে ১ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুন নুর। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান সিনান।
কর্মশালায় আলোচনা পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মাওলানা তারিকুর রহমান কাসেমী, মাওলানা ইসমাইল সাইফী, মাওলানা আব্দুল আজিজ নড়াইলী, মাহমুদুল হাসান সিনান, মুহাম্মদ হুজাইফা খান ও মাওলানা নাসির বিন হানিফ।




