জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হেল্পডেস্ক কার্যক্রম পরিচালিত হয়।

এই মানবিক ও সেবামূলক উদ্যোগের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হয়। হেল্পডেস্ক থেকে প্রদত্ত সেবাসমূহ ছিল—

১.সিট ও পরীক্ষাকেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা

২. তৃষ্ণার্থদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা

৩.শিক্ষার্থীদের মোবাইল ও ব্যাগপত্র নিরাপদে জমা রাখার সুবিধা

৪.গার্জিয়ানদের জন্য বসার সুব্যবস্থা

৫.পরীক্ষা শেষে শিক্ষার্থীদের গার্জিয়ানদের খুঁজে পেতে কল করার জন্য মোবাইল সুবিধা প্রদান

এই উদ্যোগের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘব হয় এবং একটি সুশৃঙ্খল ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শিক্ষার্থী ও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top