গতকাল ২৮ জানুয়ারি ২০২৬ ইং, বুধবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের অধীনে গৌরিপুর উপজেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে থানা সভাপতি মোহাম্মদ আকরাম আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা; জনাব আলীম উদ্দীন আলীম, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তর এবং ১০ দলীয় জোটের গৌরীপুরের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুতাহের খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস গৌরীপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নিযাম বিন আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস গৌরীপুর পৌর সভাপতি মাওলানা ফয়সাল হাশমি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহনাটি ইউনিয়নের দায়িত্বশীল মো. রবিন মন্ডলসহ ছাত্র মজলিস ও যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বক্তাগণ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দ্বীনি মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক গড়ে তুলতে শিক্ষার্থীদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। তারা শিক্ষার্থীদের দেশ, জাতি ও ইসলামের খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



