গুচ্ছ ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবি শাখা ছাত্র মজলিসের সহায়তা কার্যক্রম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখা।
শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হেল্প ডেস্ক থেকে ব্যাগ, মোবাইল ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ফ্রি পানি বিতরণ, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং কলম উপহারসহ নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় হেল্প ডেস্ক পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. উবাইদুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা ছাত্র মজলিসের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ খান, বাইতুল মাল সম্পাদক ইকরাম হুসাইন, ক্যাম্পাস সম্পাদক জিহাদ হুসাইন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইকরামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে শাখা সভাপতি জুনায়েদ খান বলেন,
“ছাত্র মজলিস সবসময় ছাত্রবান্ধব কার্যক্রমে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত। আমাদের এ ধরনের সেবামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, প্রতি বছরের ধারাবাহিকতায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং সার্বিক সহায়তা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top