বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এর প্রস্তুতি ও সফল বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ উপলক্ষে সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ আমীরে মজলিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আসন্ন কেন্দ্রীয় সম্মেলনের আনুষ্ঠানিক দাওয়াতনামা তাঁর হাতে তুলে দেন। এ সময় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও সফল বাস্তবায়ন বিষয়ে আমীরে মজলিস গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবিবুল্লাহ মিসবাহসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।


