ঢাকা, ০৬ নভেম্বর ২০২৬: আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে অধীনস্থ বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে এক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, জনশক্তির অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সম্মেলনের প্রচার-প্রসার, শাখাভিত্তিক প্রস্তুতি ও দায়িত্বশীলদের সমন্বিত ভূমিকা পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে সম্মেলন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল শাখার কার্যকর অংশগ্রহণ, পারস্পরিক সমন্বয় ও সুশৃঙ্খল প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।

