কক্সবাজার শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ”-এর অধীনে ১৪৪৭ হিজরি/২০২৬ খ্রিস্টাব্দ সনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ও আঞ্চলিক বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনা এবং শাখা সভাপতি মুহাম্মদ আজিমুদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পাদক জাবের আল হোসাইন এবং বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইউনুস আহমাদ ।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের কক্সবাজার জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top