অসুস্থ শাইখুল হাদিস মাওলানা ইসমাইল নূরপুরীকে দেখতে ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সম্মেলনে আমন্ত্রণ

বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর ও অভিভাবক পরিষদের চেয়ারম্যান, শাইখুল হাদিস মাওলানা ইসমাইল নূরপুরী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ।
আজ ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।
এ সময় আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পশ্চিম চত্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ অংশগ্রহণের জন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা সভাপতি মাওলানা হাশমতুল্লাহ ফরিদী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নরসিংদী জেলা সভাপতি মাহমুদুল হাসান সিনানসহ সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।
 

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top