সুনামগঞ্জে প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ ২৮ রামাদান ১৪৪৭ হিজরী, রোজ বুধবার বাদ আসর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার আওতাধীন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক প্রীতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মাহমুদুল হাসান রাহাত। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সাবেক স্থানীয় দায়িত্বশীলবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top