সিলেট এমসি কলেজে খেলাফত ছাত্র মজলিসের প্রীতি ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এমসি কলেজ শাখার উদ্যোগে প্রীতির বন্ধনে শিক্ষার্থীদের সম্মানে প্রীতি ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি শুভ আহমদের সভাপতিত্বে আয়োজিত এ প্রীতি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানাউল্লাহ, যুব মজলিস সিলেট মহানগরীর সেক্রেটারি মাওলানা কামরুল ইসলাম হাবিব এবং ছাত্র মজলিস সিলেট মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক শাহ ফাহিম কামালী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top