বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মাহমুদুল হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক সফিউল্লাহ সাদমানসহ উপজেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

