আজ শুক্রবার ২৩ রমজান(১৩মার্চ-২৬ইং) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ভালুকা উপজেলা শাখার উদ্যোগে সম্প্রীতির বন্ধনে শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি এম এ মুকাররিম হোসাইন সোহাগ এর সভাপতিত্বে ও শাখা সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ এর সঞ্চালনায়-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ এনায়েতুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ-এর সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের জেলা,উপজেলা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

