বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেত্রকোনা জেলা শাখায় কর্মী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী কর্মী কর্মশালা গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দিকনির্দেশনা পর্বের মাধ্যমে শুরু হয়ে আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) জুমআ বাদ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

 

কর্মশালায় গ্রুপ স্টাডি, বই পাঠ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দ্বীনের বিজয়ের কাজে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

আলোচনায় বক্তব্য রাখেন—

বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেত্রকোনা সদর থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া,

ময়মনসিংহ জেলার গৌরীপুর শাখার সভাপতি মাওলানা সাইফুল্লাহ রাহমানী,

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক মুশতাক আহমাদ,

কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক আশিকুর রহমান।

 

কর্মশালায় নেত্রকোনা জেলা এবং বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top