আজ ২৭শে রমজান ১৭ই মার্চ ফেনী শহরের কোর্ট বিল্ডিং সংলগ্ন কিং অব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে সম্প্রীতর বন্ধনে শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা সভাপতি মুহাম্মাদ ইসহাক ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদ, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মাদ জিয়াউর রহমান তানজিম,জাতীয় ছাত্র শক্তির ফেনী জেলার সদস্য সচিব সোহরাব হোসেন শাকিল ও ইসলামী ছাত্র আন্দোলন, ফেনী জেলা সভাপতি মুহাম্মদ নাদের চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, “রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে প্রতিফলিত করতে হবে। একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে তরুণ ও ছাত্র সমাজকে নৈতিক আদর্শে বলীয়ান হওয়ার বিকল্প নেই।” বক্তারা দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়।

