খেলাফত মানে শুধু শাস্তি নয়, বরং ইনসাফ ও শান্তির গ্যারান্টি’ -বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

আজ ৬ মার্চ রোজ শুক্রবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাবি শাখার উদ্যোগে সম্প্রীতির আবহে বিশ্ববিদ্যালয় কমিউনিটির সম্মানে প্রীতি ইফতার অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। তিনি তার বক্তব্যে বলেন, ১৯২৪ সালে খেলাফত রাষ্ট্রব্যবস্থার বিলুপ্তির পর গত একশ বছর ধরে মুসলিম বিশ্ব বিভিন্ন রাজনৈতিক মডেল অনুসরণ করেও কোনো স্থায়ী সমাধান পায়নি। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও পশ্চিমা গণতন্ত্রসহ নানা মডেল বাস্তবায়নের চেষ্টা হলেও মুসলিম বিশ্বের রাজনৈতিক সংকট ও অস্থিরতার স্থায়ী সমাধান এখনও প্রতিষ্ঠিত হয়নি।
খেলাফত সম্পর্কে প্রচলিত ভুল ধারণার সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমা বিশ্ব খেলাফতকে এমনভাবে উপস্থাপন করেছে যেন এটি কেবল শাস্তিনির্ভর একটি ব্যবস্থা। অথচ বাস্তবে খেলাফত রাষ্ট্রব্যবস্থার মূল লক্ষ্য হলো সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থায় অপরাধ দমনে কেবল শাস্তির ওপর নির্ভর করা হয় না; বরং অপরাধের পেছনের সামাজিক ও অর্থনৈতিক কারণ দূর করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এমন একটি সমাজ গড়ে তোলাই ইসলামের লক্ষ্য, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং অন্যায়-অবিচারের অবসান ঘটবে।
বক্তব্যের শেষাংশে তিনি ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনের নেতৃত্বকে ইসলামী রাষ্ট্রনীতি, সমাজব্যবস্থা ও দেশের সংবিধান গভীরভাবে অধ্যয়ন করতে হবে। পাশাপাশি ইসলামের ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থাকে বিশ্ববাসীর সামনে যথাযথভাবে উপস্থাপন করার জন্য ছাত্রসমাজকে প্রস্তুত হতে হবে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক শাহরিয়ার আলমের সভাপতিত্বে, ওয়াসির আল মাসতুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর মো: কামরুল হাসান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো: আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মুহাম্মাদ ওমর ফারুক বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top