ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে গণভোটে ‘হ্যাঁ’ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি শাখা সভাপতি সাদেক আহমেদ, সহ-সভাপতি নোমান হুসাইন ও সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমাদ। এছাড়াও শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইন শেষে শাখা সভাপতি সাদেক আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—
“গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দেশ মুক্তি পাবে, দেশের স্বাধীনতা রক্ষা পাবে এবং মানুষ তার অধিকার ফিরে পাবে।”
নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ একটি সময়োপযোগী ও অপরিহার্য সিদ্ধান্ত।
হ্যাঁ বলুন—অধিকার, স্বাধীনতা ও দেশের ভবিষ্যতের পক্ষে।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top