বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলার উদ্যোগে সহযোগী সংগঠক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলার উদ্যোগে সহযোগী সংগঠক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলার উদ্যোগে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর রাজধানীর মিরপুরে সহযোগী সংগঠকদের নিয়ে তিন দিনব্যাপী সহযোগী সংগঠক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দারসুল কোরআনের মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন আলোচনা, স্টাডি সার্কেল, পরীক্ষা ইত্যাদির মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। কর্মশালায় আলোচনা পেশ করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব গাজী সানাউল্লাহ রাহমানী, বিশিষ্ট গবেষক ও ইসলামী আইন বিশেষজ্ঞ মাওলানা মাহবুবুর রহমান বিন নুরি, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, আস সুন্নাহ দাওয়াহ্ ইনস্টিটিউট এর কো-অর্ডিনেটর খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ, ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফেরদৌস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দিদারুল ইসলাম, বিশিষ্ট অর্থনীতিবিদ মোহাইমিন পাটোয়ারী সহ বিশিষ্ট আলোচকবৃন্দ।
ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের দফতর সম্পাদক এইচ এম খোকন ও প্রচার সম্পাদক মাওলানা জারির আহমদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

 

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top